কক্সবাজারের উখিয়ার ১৬ বছর বয়সী তাহমিনার সামনে তখন দশম শ্রেণির পড়াশোনা। কিন্তু পরিবারের আর্থিক সংকট ও বাবার অসুস্থতার কারণে হঠাৎ করেই বদলে যেতে বসেছিল তার ভবিষ্যৎ।
পড়াশোনার বদলে পরিবার তার বিয়ের কথা ভাবতে শুরু করে। বিয়ের কথা শুনে ভেঙে পড়ে তাহমিনা। তবে বিয়ে মেনে না নিয়ে নিজের কথা জানানোর সিদ্ধান্ত নেয় কিশোরীটি। ২০২৩ সালে ইউনিসেফের এক প্রতিবেদনে এ গল্পটি উঠে আসে।